বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

রুহিয়ায় ধানক্ষেত থেকে অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার 

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রিফাত (১৮) নামে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ ।মঙ্গলবার সকালে অটো রিক্সাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত হতে।
রিফাত পেশায় একজন অটো রিক্সা চালক।সে  ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে।
পুলিশ জানায়,সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে আসে এবং তার অটো রিক্সায় উঠে দুর্বৃত্তরা ঘটনাস্থলে পৌছে তাকে গলাকেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার (১৭ অক্টোবর)সকালে রুহিয়া থানার পুলিশ কুজিশহর চারপুকুরি হতে মন্ডলাদাম গামী কাঁচা সড়কের পাশে একটি বাঁশঝাড় সংলগ্ন ধানক্ষেত হতে অজ্ঞাতনামা হিসেবে ওই যুবকের লাশ উদ্ধার করে।পরে সামাজিক যোগায়োগ মাধ্যমের সহযোগিতায় তার পরিচয় পাওয়া যায়।পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে ।এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার রাতের যে কোন সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই অটো রিক্সাচালকের রিক্সা ভাড়া করে ঘটনাস্থলে আসে এবং তাকে  জবাই করে হত্যা করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর