আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি ও যুগ্ন- আহ্বায়ক শুভ আহমেদ টোকনের এক স্বাক্ষরিত কাগজে আগামী ১ বছরের জন্য বানিয়াজুরি ইউনিয়ন ছাত্রলীগের ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি রাতুল শেখ, সুমন মিয়া, সাগর ঘোষ,ইশতিয়াক আহমেদ, জাকারিয়া রবিন, সাধারণ সম্পাদক অনিক রাজবংশী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ফয়সাল খান,সোলায়মান, সৌরভ, রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে রনি ইসলাম, সিরাজুল ইসলাম, বাঁধন, তানভীর ইসলাম, আবিদ হাসান সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনিক রাজবংশী বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে নৌকার প্রার্থী হয়ে যে আসবে তার হয়েই কাজ করবে বানিয়াজুরি ইউনিয়ন ছাত্রলীগ।