সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্যদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ

ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক ফোরাম মিলনায়তনে আজ রবিবার সন্ধ্যায় ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্য মোঃ হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি( শ্যামল সরকার (এটিএন বাংলা ও এটিএন নিউজ) মোঃ হুমায়ুন কবির (বাংলা ভিশন) ও মোঃ মনির হোসেন (দেশ টিভি)র স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র সংঘটনের সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সমপাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ খলিলুর রহমান ও সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দুলাল সাহা, মোঃ জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, মোঃ আল আমিন তালুকদার, দিবস তালুকদার, এস এম রেজাউল করিম, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাকিবুজ্জামানসহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর