আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সারাদেশের ১৩০০ শাখা- ও উপ-শাখায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
৭ই আগষ্ট ২০২৩ ইং সোমবার সকাল ১১ টায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে বীরগঞ্জ পৌরসভা চত্তরে আম, জলপাই, আমরা, পেয়ারা, বকুল, মেহগনী, নিম, ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয় ৷
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, উপ সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলম তুষার, উচ্চমান সহকারী মোঃ হারুন অর রশিদ, আইএফআইসি ব্যাংকের ইনচার্জ মোছাঃ আফরোজা খাতুন ও কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন, সুপারভাইজার আল আমিন ও নাজমুল হাসান উপস্থিত ছিলেন ।