সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

মেধাবী শিক্ষার্থীর পাশে সিট ভগীরপাড়া নবীন সংঘ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের সিট ভগীর পাড়ার গ্রামের একজন মেধাবী  শিক্ষার্থী পাশে দাড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকালে মেধাবী শিক্ষার্থী নুকল ইসলামের হাতে নগদ অর্থ ও পড়ালেখার সুবিধার জন্য ছিট ভগীর পাড়া নবীন সংঘের সদস্যরা বাই সাইকেল উপহার দেন ।
নকুল ইসলাম পুলহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দীর্ঘ দিন ধরে পায়ে হেঁটে স্কুল ও প্রাইভেট যেতে অসুবিধা হতো এবং  আর্থিকভাবে সামর্থ্য না থাকায় খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার এই কষ্ট লাঘবের জন্য পাশে দাড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধি সমাজের ব্যাক্তিরা।  এসময় উপস্থিত ছিলেন সিট ভগীরপাড়া নবীন সংঘের সদস্য সোহাগ, রানা, ফেরদৌস, সাগর ,আরিফ সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর