বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর
৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ (৫ আগস্ট) শনিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুরের কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে এলাকায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিতি ছিলেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কুড়িমারা আলোকিত যুব সংঘের সদস্যবৃন্দ, সভাপতি জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মাহতাব, নাজমুল হক, আবুল কালাম, মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, আব্দুল আহাদ,এনামুল হক লিটন, সেলিম মিয়া প্রমুক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।