সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

স্বাভাবিক জীবনে ফিরার আকুতি মাহাবুরের

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ

অভয়নগরে অর্থাভাবে জীবন প্রদীপ কি নিভে যাবে অসহায় মাহাবুরের? সে এখন উপজেলা সরকারি  হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।খোঁজ নিয়ে জানা গেছে, অসহায় মাহাবুর (৪৫), চিকিৎসার টাকা না থাকায় ওষুধ কিনতে পারছেনা তার দরিদ্র পরিবার। ফলে লেখাপড়া ছেড়ে কাজে যোগ দিয়েছে একমাত্র ছেলে। দীর্ঘদিন অসুস্থ্য মাহাবুর রহমান অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকার হোসেন আলীর পুত্র। ডাক্তার জানিয়েছে, খাদ্যনালীর নির্গমন পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তার গ্যাস তৈরীর নার্ভ বন্ধ করে নতুন খাদ্য নির্গমন পথ তৈরী করতে হবে। এতে প্রায় ১ লাখ টাকার মত খরচ হবে। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এটা সংগ্রহ করা সম্ভব হচ্ছেনা। তাই আপাতত একটি অপারেশন করে পাইপ দিয়ে কোন রকম লিকুইট খাবার পৌছে দেয়া হচ্ছে। তবে এভাবে আর বেশি দিন রাখা সম্ভব হবে না। অতিদ্রুত তার এই অপারেশন করা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাহাবুর হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ায় পরিবারের সহায় সম্বল সব বিক্রি করে এই পর্যন্ত চিকিৎসা দিয়ে রাখা হয়েছে। এখন অপারেশন ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু এত টাকা জোগাড় করা কোন ভাবেই সম্ভব হচ্ছেনা। তাই সহৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। তাকে সাহায্য পাঠানোর জন্য তার নিজের বিকাশ নম্বর ০১৯১৬-০৫১৬৪১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর