দুর্নীতি দমন কমিশন যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন, বৃত্তি প্রদান শিক্ষা উপকরন বিতরন ওআলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। ১লা আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর জেলা দুদক -উপ পরিচালক মো.আল-আমিন, তিনি বলেন সততা হলো প্রত্যেক মানুষের মুলধন, যেকোন ভাবে তা আমাদের পরিবার বা সমাজের মানুষের টিকিয়ে রাখা উচিত ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুদক সহকারী উপ পরিচালক যশোর মো.জালাল উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বিনয় কৃন্ঞ মল্লিক, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সভাপতি অধ্যক্ষআঃমতলেব সরদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.মাহাবুব হোসেন, প্রধান শিক্ষক রাজু আহমেদ, এস এম আহমদ আলী,মো.সোহরাব হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, বিদ্যালয়ের শিক্ষক মিহিন মন্ডল, আঃহাকিম, হাবিবুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র, ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরনী শেষে বিদ্যালয় চত্বরে একটি বকুল গাছ রোপন ও বিদ্যালয়ের একটি কক্ষে ছাত্রীদের নিরাপদে খাদ্য গ্রহনের জন্য আনুষ্ঠানিক ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করা হয়। কলম,খাতা খাদ্য সহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন সিলভ মূল্যে এখান থেকে ছাত্রীরা কিনে উপকার পেতে পারে।অনুষ্ঠানে উপজেলার দুই মেধাবী ছাত্রীকে এক-কালীন ১২হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এবং প্রায় ৫০জন ছাত্র, ছাত্রীকে বিভিন্ন শিক্ষা উপকরন দেওয়া হয়। এবং আমন্ত্রীত সকল অতিথি কে ১টি করে বই উপহার দেন।