সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ 

বীরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ

রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড  ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী ১১ আগস্ট বীরগঞ্জ সরকারি কলেজ  হল রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সংগঠনের সদস্যরা নিরলস ভাবে কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ৩১ আগস্ট সোমবার বিকেলে  দিনাজপুর এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা পরিচালক ও বীরগঞ্জ ফার্ম ট্রেডার্স সিন্ডিকেট এর স্বত্বাধিকারী, স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তারেক ইবনে নাসিম  ও দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ ইশতিয়াক চৌধুরী কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন  সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোঃ তানভীর হোসেন ,সহ সাধারণ সম্পাদক, আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক আল সিয়াম সহ- যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর