সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

রানীশংকৈলে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস রানীশংকৈল উপজেলা, ঠাকুরগাঁও  এর আয়োজনে  দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৩১শে জুলাই ২০২৩ইং রোজ সোমবার কেন্দ্রীয় হাইস্কুল হলরুমে ৫৭৮ ও ৫৭৯ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়৷ ওরিয়েন্টেশনে  রানীশংকৈল উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক অংশগ্রহণ করেন ৷ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাইদ,স্কাউটসের আঞ্চলিক, দেবিগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রংপুর জোনের সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্ম্মন,  স্কাউটার মোঃ ফয়জুল ইসলাম, দিলারা বেগম, জাহাঙ্গীর আলম প্রমুখ ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,  উপজেলা স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও স্কাউটস সম্পাদক সহকারি শিক্ষক নূরুল হুদা মুনিব, উপজেলা স্কাউটসের সহ সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোসারফ হোসেন।
সেশন পরিচালনা শেষে বিকেলে কোর্স লিডারদ্বয় সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর