মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি – আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকির মজুমদারের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে,রাতুল শেখ কে সভাপতি ও ফাহাদ আহমেদ আসিফ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মানিকগঞ্জ জেলার নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। পুনরায় নির্বাচিত মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ আসিফ বলেন, আগামী জাতীয় নিবার্চন কে সামনে রেখে,বিএনপি -জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সব সময় মাঠে থাকবে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।