সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জ পৌর শাখার ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা ও ছাত্র সমাবেশ 

এস এম আকতার, মানিকগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ

মানিকগঞ্জ পৌর শাখার ৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক অভিজিৎ সরকারের সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি, এম এ সিফাত কোরাইশি সুমন।এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক – বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক – বাদরুল ইসলাম খান বাবলু,আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল,সাংগঠনিক সম্পাদক – বাবু সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক – আবদুর রাজ্জাক রাজা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, রাজিদুল ইসলাম সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক – রাজিদুল ইসলাম বলেন,ছাত্রলীগ হচ্ছে বহমান নদীর মতো, তোমরা এখন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে, আগামীতে জেলা ও উপজেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এখন তোমরা যারা কমিটিতে আসছো তাদের হাতে সময় নেই – সামনে জাতীয় নিবার্চন, এই নির্বাচনকে সামনে রেখে, বিএনপি -জামায়াত যাদে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য জেলা-উপজেলা ছাত্রলীগসহ সকল ইউনিট ছাত্রলীগের কর্মীকে মাঠে অবস্থান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর