সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে গ্লোবাল ওয়ানের সহযোগিতায়  ১শত টিউবওয়েল বিতরণ

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের হতদরিদ্র ১শত পরিবারের মাঝে গ্লোবাল ওয়ান বাংলাদেশ কান্টি অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ জুলাই) সেমি ডিপ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে বেসরকারী সংস্থা সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ান বাংলাদেশ কান্টি অফিসের  হেড অব লজিস্ট্রিক ও কর্মসূচী বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রমজান আলী। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলী আমজাদ খানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আকন্দ মজিবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, ইউপি সদস্য মোঃ মহসিন খান, মোঃ রিয়াজ সরকার সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর