আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন (পূর্ব) ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উলাডাব প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এ মতবিনিময় সভার আয়োজন করে। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরো বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুস ছবুর মিয়া, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ভারড়া ইউনিয়ন আওয়ামীলীগের (পূর্ব) সভাপতি মোজাহিদুল ইসলাম মুছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় মো. শাহজাহান মেম্বার। এ সময় ভারড়া ইউনিয়নের সকল নেতাকর্র্মী উপস্থিত ছিলেন।