খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থ ওঅসহায়দের মাঝে উপহার সামগ্রী ও প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমপ্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণের মধ্যে ছিল—সেলাই মেশিন, ঢেউটিন, গবাদীপশু, বিয়ের ও চিকিৎসার জন্যে আর্থিক অনুদান এবং কৃতি শিক্ষার্থীদেরজন্যে আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘জোন আওতাধীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরজীবনমান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সামগ্রীক উন্নয়নে এটি বিজিবির নিয়মিত কর্মকান্ডের অংশ মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’।
এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।