সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে প্রথম জাতীয় সংসদ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ‘জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন।
বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. শাহিন উর রহমান,সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক মাহামুদুর রহমান,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,সাংবাদিক আব্দুল্লাহ খিজির,সাংবাদিক খালেদ মাহমুদ সুজন ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর