সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে কর্মরত দফাদারদের পোষাক ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:১০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলাধীন ১২টি ইউনিয়ন পরিষদে ১২০ জন কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে পোষাক, জুতা ও টর্চলাইট এবং উপজেলার ১৬ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, ভারড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমূখ।
এসময় দফাদার প্রতিবন্ধিদের অভিভাবকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া নাগরপুর উপজেলা মিনি শিশু পার্ক উদ্বোধন করেন আহসানুল ইসলাম টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর