সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

দিনাজপুরে সার্টিফিকেট বিতরণে শেষ হল গ্রুপ সভাপতি কোর্স

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দশমাইল, দিনাজপুরে অনুষ্ঠিত ২৩ তম গ্রুপ সভাপতি কোর্স সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী। অনুষ্ঠানে  কোর্স লিডার ও আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ বক্তব্য রাখেন। এসময় দেবীগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার আরিফ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুল আলম প্রামানিক, স্কাউটার মোঃ আব্দুল মোতালেব, শরীফা আকতার, মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ জুলাই ২০২৩ তারিখ শুরু হওয়া এ কোর্সে  রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়,  ঠাকুরগাঁ ও দিনাজপুর জেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর