নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বাহির হয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নলডাঙ্গার বারইন নদীতে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষিদের ৬টি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন স্থানের ৬জন মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর আলী, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ সহ প্রমূখ।