বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নড়াইলের অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাবার তৈরি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া থানা ও পৌরসভা ভবনের ১০০ গজ পশ্চিমে অবস্থিত জাগ্রত ফুট প্রোডাক্টস এর বেকারীটিতে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার। এলাকাবাসী তথ্যের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায় ঘটনার সত্যতা, যারা কর্মচারী আছেন কারো গায়ে কোনো শাট বা গেঞ্জি নেই সকলেই খালি গায়ে এবং আগলা রয়েছে সমস্ত ফুড গুলো, যার উপর পড়ছে হাজারো মাছি ও ধুলা বালি, এবং বেকারীটির টিনশেডের গায়ে মেশিন বালতি লেগে আছে অনেক দিনের পুরনো আটা-ময়দা। আরো পাশের ড্রেনে ফেলেরাখা রয়েছে বেকারি থেকে রুটি বিস্কুট কেক সহ আটা ময়দা। ওই ড্রেনের মাছি গুলো পড়তেছে সকল খাবারে।

 

এই সময় সাংবাদিক বেকারীতে কাজ করা কর্মচারীদের কাছে নোংরা পরিবেশের কথা জানতে চাইলে তারা বিভিন্ন ভাবে এড়িয়ে যায়। এরপর সাংবাদিকদের সাথে কথা হয় জাগ্রত ফুড প্রোডাক্টস এর ম্যানেজার বাবু সরকারের সাথে, তিনি জানান তারা এই বেকারী-টি চার পাঁচ মাস যাবত চালু করেছে, এর মাঝেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইবার তাদের জরিমানা করা হয়েছে। এরপর ম্যানেজার বাবু সরকার অারো বলেন এই বেকারীর মালিক উত্তম কুমার সরকার, তিনি এখানে থাকেন না, যশোরে আছে আপনারা মালিকের সাথে কথা বলুন আমি এইখানের কর্মচারী মাত্র।

এরপর মুঠোফোনে সাংবাদিকদের সাথে কথা হয় জাগ্রত ফুড প্রোডাক্টস এর মালিক উত্তম কুমারের সাথে তিনি বলেন বেকারীতে একটু এলোমেলো হতে পারে, খাবারে- তো মাছি পড়বে-ই বলে এড়িয়ে যাই। স্থানীয় এলাকাবাসীর দাবি বিষয়টা প্রশাসনের সুদৃষ্টিতে অানা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর