সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে শেখ হাসিনার পদত্যাগ ও লক্ষীপুরে কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে শোক র‌্যালি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ

ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে ও লক্ষীপুর বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে পুলিশ ও আওয়ামীলীগের যৌথ হামলায় শাহাদাৎবরণকারী কৃষকদল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৫টায় ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু করে সাধনার মোড় হয়ে পোস্ট অফিস রোডে র‌্যালিটি আসলে পুলিশ বাঁধার সম্মুখীন হয়।

এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মো: শাহাদাৎ হোসেন ও জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন।

বক্তারা বলেন, “শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে ও লক্ষীপুর বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলায় শাহাদাৎবরণকারী কৃষকদল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি’র কার্যালয় হতে শান্তিপূর্ণ শোক র‌্যালি বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর