পুকুরের সেচ মটরে সংযোগ দিতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিরেন রায় (৪৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
চিরেন রায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাক্ষণভিটা গ্রামের মৃত মহেশ রায়ের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মদাতি গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ আবু সালেকের পুকুরের পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী ইউনিয় পরিষদ সদস্য মোঃ শাহাজাহান আলী জানান, মদাতি গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ আবু সালেকের বাড়ীতে দীর্ঘদিন ধরে কৃষি শ্রমিকের কাজে নিয়োজিত বাক্ষণভিটা গ্রামের মৃত মহেশ রায়ের ছেলে চিরেন রায় । বৃহস্পতিবার আবু সালেকের পুকুর সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগ দিতে যায় কৃষি শ্রমিক চিরেন রায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ মানিক বলেন, চিরেন রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।