সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের ব্যাপক অভিযান

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৯ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ৫টি টিম পৃথকভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী টিম সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকা এবং হাটবাজারে ডেঙ্গু ছড়াতে পারে এমন এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করেন। সবজায়গায় পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও অভিযান পরিচালনা করা হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, ঝালকাঠি জেলায় ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৯জন আক্রান্ত হয়েছে। এ জেলায় এ পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছে এবং সদর হাসপাতালসহ অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ভর্তি হয়েছে। তারমধ্যে ২৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে ও ১ জনকে বরিশালে পাঠানো হয়েছে। জেলায় এ পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা ঘটে নাই। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম  এ তথ্য প্রদান করেছেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি যাতে না পায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন যাবত ঝালকাঠি শহরে মাইকিং ও প্রচার প্রচারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম এর নেতৃত্বে সদর হাসপাতালের ডাক্তারদের নিয়ে শহরের বিভিন্ন সড়কের পথচারী, রিকসা চালকসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে  লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর