প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা পানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নাগরপুর টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়। উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জেলা ট্রেনিং অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মাহবুব রহমান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। এ সময় অত্র বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকসহ গণ্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।