সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ই-পেপার

পিবিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ

“প্রচেষ্টা অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পিবিবি) বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৭ জুলাই  দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে  অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ  পৌর শহরের প্রধান প্রধান ফটকে সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দের শুভেচ্ছা ব্যানার, পেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে সংগঠনের সদস্যরা। ইতোমধ্যে  প্রোগ্রাম স্থানে আসন বিন্যাস, খাবার বুথ স্থাপন,থেকে শুরু করে যাবতীয় কাজগুলি ধীরে ধীরে এগিয়ে চলছে।
 সংগঠনের সাধারন সাধারন হুমায়ুন আহমেদ ইফতি জানান, এবারের  প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের প্রায় কয়েক জেলার স্বেচ্ছাসেবক সহ রংপুর বিভাগের কম বেশি বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগনের সদস্যরা অংশ গ্রহন করবে। ফলে স্বেচ্ছাসেবীদের এক মিলনমেলায় পরিণত হবে।
 প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন বলেন,২০১৭ সালে এই  রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনে যাত্রা এবার  ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে  বেশ বড় আকারে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে।  প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া   কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর