সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ই-পেপার

জনপ্রতিনিধি না হইও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন যুবলীগ নেতা দেওয়ান মোঃ শাহজালাল।

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার  পিপরুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাহজালাল জনপ্রতিনিধি না হইও নিজ এলাকায় সরকারি/বেসরকারি ও ব্যাক্তিগত ভাবে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।
নলডাঙ্গায় সংসদ সদস্য শিমুলের উপহারের নবনির্মিত কাঁচা রাস্তা করায় প্রায় ১০ টি গ্রামের লক্ষ লক্ষ কৃষক মুখে ফুটেছে হাসি।
মিনি কক্সবাজার খ্যাত নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল নামক বাসিলা, বিলজোয়ানী পাটুল এলাকায় মাটি কেটে নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে। এই রাস্তা দিয়ে হালতি বিল থেকে প্রায় ১০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের উৎপাদিত ধান,গম, পেয়াজ,ভুট্টা,পাট সহ অন্যান্য আবাদি ফসল কেটে কৃষকদের ঘরে তুলা হয়। এই সড়কটি নির্মিত হয়ে  প্রায় ১০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি  ফুটেছে বলে জানান উপস্থিত এলাকার জনসাধারণ ও কৃষকগণ। কাঁচা সড়কটি নির্মিত হয়েছে ১৬শ ৫০ কিলোমিটার। সড়কটি নির্মান কাজ এর মধ্যে শেষ হয়েছে তাই এলাকার কৃষকদের মাঝে ফুটেছে হাসি। রাস্তাটি হওয়ায় এলাকাবাসী সঠিক সময়ে তাদের তৈরি করা ফসল ঘরে তুলতে পারবেন এতে কৃষকদের ভোগান্তি কমেছে। এছাড়াও এই কাঁচা রাস্তা তৈরি হওয়ায় বন্যার পানির কবলথেকে রক্ষা পাবে। এই রাস্তাটি বাঁধ হিসেবে কাজ করবে বলে জানান এলাকাবাসী। তিনি এমন আরো ৪ ৫ টি কাঁচা রাস্তা তৈরি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করেছেন।
প্রকল্পটি বাস্তবায়নে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মহোদয় এর  সহযোগিতায় পিপরুল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাহজালাল এর তত্ত্বাবধানে রাস্তাটি পরিপুর্নতা হওয়ায়। এলাকাবাসী সংসদ সদস্য ও  দেওয়ান মোঃ শাহজালাল কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং  তাদের দীর্ঘায়ু কামনা করেন।
দেওয়ান মোঃ শাহজালাল বলেন, দীর্ঘদিন যাবত জনসাধারণের দাবির প্রেক্ষিতে নাটোর-২ আসনের সংসদ সদস্য আমাদের নেতা শিমুল ভাইয়ের মাধ্যমে কাজ টি সম্পুর্ন করা সম্ভব হয়েছে যা আজ দৃশ্যমান। তিনি এলাকাবাসী কে এই উন্নয়নের ধারা অব্যাহিত রাখতে মননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ও এমপি শিমুল কে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর