রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অবসর প্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু

জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অবসর প্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। ১২-জুলাই সকালে জামালপুর সদরের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছানোয়ার জাহান শিমুল (২৮)। তিনি শেরপুর সদরের চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস সাত্তার জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে শিমুল। এ সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই চার বছর চাকরির পর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর