ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ ও ময়মনসিংহ র্যাব-১৪ সোমবার বিকালে (১০ জুলাই) যৌথ অভিযানে জিএমপি গাজীপুর সদর থানা এলাকা থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নান্দাইল উপজেলার ছালুয়াপাড়া গ্রামের মর্তুজ আলীর পুত্র দিলীপ মিয়াকে গ্রেফতার করেছে। অপরদিকে জিএমপি গাজীপুর গাছা থানা এলাকা থেকে যাবৎ জীবন সাজা প্রাপ্ত অপর আসামী ছালুয়াপাড়া গ্রামের মর্তুজ আলীর পুত্র মুখসুদ আলী কেউও গ্রেফতার করা হয়েছে। নান্দাইল মডেল থানার মামলা নং- ২২(০৬)২০০৯ইং। এছাড়াও উক্ত দুই আসামীর নামে নান্দাইল মডেল থানার মামলা নং- ১৪(১১)১১, ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড সংক্রান্তে আরও দুটি মামলার জিআর গ্রেফতারি পরোয়ান রয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।