রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে জমি জালিয়াতির অভিযোগে পিতার সংবাদ সম্মেলন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে জমি জালিয়াতি করে লিখে নেয়ায় আপন ছোট ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ পিতা।
১০ জুলাই সোমবার সকাল ১০ টার দিকে সাপাহার প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছে সাপাহারে বসবাসরত পাড়া শাওলি গ্রামের বৃদ্ধ পিতা ডাঃ ইউসুফ আলী।
সংবাদ সম্মেলনে অভিযোগ এনে ছোট ছেলে আজিজুল হাকিমের বিরুদ্ধে লিখিত বক্তব্যে বলেন, আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে ভুল বুঝে আমার অন্যান্য ছেলে মেয়েদের বঞ্চিত করে বসতভিটা ও ধানি সহ ২ একর জমি জালিয়াতি করেছে। সে ব্যাংক হতে ঋণ নেয়ার কথা বলে আমার নিকট হতে জমির কাগজপত্র ও আমার চিকিৎসা করার জন্য নজিপুরে নিয়ে গিয়ে কৌশলে স্বাক্ষর নিয়েছে। যাহার দলিল নাম্বার ২৭৬৫/২০১৪,৩৪০৩/১৪ ও ২১৭/২০১৯।
এ বিষয়ে জমির দলিল ও খারিজ বাতিলের জন্য নওগাঁ আদালতে মামলা করা হয়েছে,যার মামলা নং ১৩৯/১৯। মামলা পরিচালনার জন্য আমার বড় ছেলে মমিনুল কে আমুক্তার করা হয়েছে।
তিনি আরো বলেন জমিগুলো আমার অজান্তে অন্যত্র লিজ দিয়ে প্রায় ৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমার ছোট ছেলে আজিজুল হাকিম। শুধু তাই নয়, বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন  ও আমার নামে এবং বড় ছেলে মমিনুল এর নামে মিথ্যা অভিযোগ করে হয়রানি করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বৃদ্ধ পিতা।
আমার বসত ভিটায় বাড়ি ঘরে ছোট ছেলে আজিজুল হক গরু ছাগল রাখে যার ফলে  সেখানে থাকার অনুপযুক্ত হয়ে পড়ায় ২০১৩ সাল হতে বড় ছেলে মমিনুলের সাপাহারের বাসায় বসবাস করছি।কথা ছিল ছোট ছেলে প্রতি বছর ১৫০০০ টাকা খরচ বাবদ দিবে। উক্ত টাকা না দিয়ে সে আমার নিকট হতে জালিয়াতি করে নেওয়া জমি আমার অজান্তে বিক্রয় করতে থাকে।
তিনি আবেগ ঘন কণ্ঠে আরো বলেন আমার বড় ছেলে মমিনুল বাহির দেশে চাকরি করার সুবাদে আমার সংসারের দেখাশুনা, আজিজুল হকের লেখাপড়ার খরচ এমনকি সাপাহার সদরে বাসা নির্মাণ করেছে। ছোট ছেলে আজিজুল হকের অত্যাচারে শেষ বয়সে আমার ভিটেবাড়ি ছেড়ে বড় ছেলে মমিনুল হকের নির্মাণকৃত  সাপাহারের বাসায় আশ্রিত আছি, তাই আমার শেষ সম্বল টুকু ফেরত পেতে এবং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলন করছি।
এ সময় উপস্থিত থেকে আজিজুল হকের মা সত্যতা স্বীকার করে কানায় ভেঙ্গে পড়েন। বিষয়টি জানার জন্য আজিজুল হকের ০১৭৪৬৩৩৪৮৪৯ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর