রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ই-পেপার

কলারোয়ার জয়নগরে প্রবাসীর সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা, স্ত্রী সন্তানকে খুন জখমের হুমকির অভিযোগ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ণ

আদালতের নির্দেশনা উপেক্ষা করে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে  প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে  জবর দখল করার চেষ্টা করছে পবিত্র সাহা সহ তার শরিকগন। জমি ঘর বাড়ি  দখল করতে না পারায় তার স্ত্রীকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগির স্ত্রী নাসরিন সুলতানা। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে আছেন। তার কঠোর পরিশ্রমের টাকায় চলতি বছরে ১১১ নং ক্ষেত্রপাড়া মৌজায় এস এ খতিয়ান ৮৭১ ও ৯৮৯ এস এ দাগ ৩৯৫, ৪০০, ৪০১ আর এস খতিয়ান ১৯৬ দাগ নং ৩৯৩,১৯৮ দাগে ২টি টিন সেট রুম বিশিষ্ট ৪৩ শতক জমি সাগর সাহার নিকট থেকে ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। কিন্তু আকস্মিকভাবে পবিত্র সাহার নেতৃত্বে রাম কৃষ্ণ সাহা ও প্রদিপ সাহা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার স্বামী প্রবাসে থাকে ফলে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তারা বাহু শক্তির বলে আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের উদ্দেশে মরিয়া হয়ে উঠেছে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই। আমি স্হানীয় ভাবে কোন সমাধান না পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত ১৪৫ ধারা জারি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পবিত্র এবং তার সহযোগীরা আদালতের নির্দেশ অমান্য করে আমার বাড়িতে প্রবেশ করে।
প্রবাসে আমার স্বামীর কঠোর পরিশ্রমের টাকায় উক্ত সম্পত্তি ক্রয় করেছি। আমি তাদের হুমকি ধামকির মধ্যে অসহায় জীবন যাপন করছি।
 এ বিষয়ে সরজমিনে গেলে  ভুক্তভোগীর স্ত্রী নাসরিন সুলতানা সাথে কথা বললে তিনি বলেন, আমার ৫ বছর বয়সী শিশু পুত্রকে নিয়ে আমি একা থাকি। আমি শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমাকে মারার উদ্দেশ্যে তারা নানাবিধ ষড়যন্ত্র চালাচ্ছে। আমি টাকা দিয়ে কাগজপত্র দেখে সঠিকভাবে বৈধভাবে উক্ত সম্পত্তি ক্রয় করেছি। আমি সহ আমার শিশুবাচ্চা সহ আমি খুব ভয়ে দিনযাপন করছি। আমি  আমার শিশু সন্তানকে নিয়ে তাদের অত্যাচারে ন্যায় বিচার পাওয়ার জন্য  পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তাছাড়া প্রতিনিয়ত পবিত্র সাহা, ভৈরব সাহা, প্রদীপ সাহা এবং রামকৃষ্ণ সাহা আমার শিশুপুত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। আমি একা থাকি বিধায় তারা রাতে আমার ঘরে ঢুকে সম্মানহানি করার হুমকি দিচ্ছে বলে গুণ্জন শোনা যাচ্ছে। আমার বাড়ির চারপাশে পাকা প্রচীর নির্মাণ করে দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন। তাদের হুমকিতে আমি একমাত্র পুত্র সন্তানকে নিয়ে দিশে হারা হয়ে পড়েছি। একজন অসহায় নারী হিসেবে অবৈধ দখলদারের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং নিজের ও সন্তানের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর