রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ই-পেপার

ঈদ পরবর্তী নওয়াপাড়া প্রেসক্লাবে চা চক্র ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবে ঈদ পরবর্তী চা চক্র ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর সরকার।বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, অধ্যক্ষ আব্দুল লতিফ। নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন আর রশীদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন,  সাহিত্য সম্পাদক আলাউদ্দিন খান হিরা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, গাজী আবুল হোসেন, ডিআর আনিস, আশরাফুল আলম লিপু, রাজয় রাব্বি, কামাল হোসেন, তাওহীদ হাসান উসামা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর