রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে চারজন আটক

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার ১ জুলাই দুপুরে ইসলামপুরের রৌহারকান্দা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী মাস্টার ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম ছিলেন।

নিহতের ছেলে মো: আব্দুল্লাহ জানান, দুপুরে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমেছিল। পানি নিশকাসনের  জন্য তার বাবা বাড়ির পাশ দিয়ে ড্রেন কেটে দেন।

এতে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর ছেলে রফিকুল ইসলাম দুখু, ঘড়ি শেখের ছেলে নাচ্চু মিয়া, বাচ্চা শেখ, তুতা শেখ, লাজু শেখ ও জালাল শেখের সাথে তার ঝগড়া হয়।

এক পর্যায়ে তারা ছাদেক আলীকে মারধোর করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং চারজনকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর