রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ই-পেপার

আশাশুনির খাজরায় মুরারীকাটি গ্রামে জোরপূর্বক জমি দখল ও বাড়ির সীমানায় ঢুকে ফলন্ত গাছ উপড়ে ফেলার অভিযোগ 

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ

আশাশুনিতে জোরপূর্বক জমি দখল ও বাড়ির সীমানায় ঢুকে ফলন্ত গাছ উপড়ে ফেলার মত  সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছে।
আশাশুনি থানাধীন ৮নং খাজরা ইউনিয়নের ৯নং  তুয়ারডাঙ্গা ওয়ার্ডের মুরারীকাটি গ্রামে মৃত দুলাল চন্দ্র সানার ছেলে কালিদাস সানা(ঝন্টু)র বসত বাড়িতে এমন ঘটনা ঘটেছে।
গত ইং ২৭/০৬/২৩ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী প্রফুল্ল মন্ডল  (৬৫) কালিদাসের বসত বাড়ির সীমান ঘেরা ভেঙ্গে ফেলে এবং সীমানার ভিতর ঢুকে কালিদাসের টিনের ঘরের বেড়া ভেঙ্গে দেয় এবং ফলন্ত কাঁঠাল গাছ ও সজনে গাছ উপড়ে ফেলে। কাঁঠাল গাছ উপড়ানোর আওয়াজ কালিদাসের বড় বোনের কানে গেলে সে ছুটে যায় দেখতে। তৎক্ষনাৎ প্রফুল্ল সেখানথেকে পালিয়ে যায়। কালিদাসের বাড়িতে তার বোন আর তার মা থাকে বর্তমানে। আর কালিদাস পঞ্চগড় মাদুরের ফেরি করে জীবিকা নির্বাহ করে। সে একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অভাবের তাড়নায় তাকে মাদুর বেঁচতে হয়।আর এই সুযোগে প্রফুল্ল কালিদাসের সম্পদ ক্ষতিসহ লুট করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য যে দুবছর আগে প্রফুল্ল মন্ডলের ছেলে কার্ত্তিক মন্ডল (৪০)কালিদাসের পুকুরে জোর করে তাদের বাড়ির পানি নিষ্কাশনের পাইপ বসায় এবং পুকুরের পাড় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তিনহাত বরাবর বেঁধে নেয়। কালিদাস বাঁধা দিতে গেলে কার্ত্তিক কালিদাসের গায়ে হাত তোলে এবং বলতে থাকে যে এর পর তোর বাড়ির ভিতর দখল করবো পারলে কিছু করিস। এবং তার কিছুদিন পর কালিদাসের বিলান ৬ শতক জমিতে কার্ত্তিকের বাবা প্রফুল্ল মন্ডল সারিবদ্ধভাবে জোর করে সজনে গাছ রোপন করে। বাবা ছেলে মিলে কালিদাসের মত প্রতিবন্ধী কে এমনভাবে নির্যাতন করছে তারা।
এব্যাপারে ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসকের প্রতি সুষ্ঠু নিরপেক্ষ বিচার আশা করছে। ভুক্তভোগী পরিবার এ প্রতিবেদন টি লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর