রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের দাবীতে মানববন্ধন 

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার  (২ জুলাই ২০২৩)  বেলা ১১:৩০ টার সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা’৭১ এর উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন কে মনোনয়ন প্রদানের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম  হায়দার আলী জমাদ্দার।
এতে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার হাওলাদার, আফজাল সরদার, আবুল কালাম জমাদ্দার, নিপু দে, নুপুর বেপারী প্রমুখ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘কমরেড আবুল হোসাইন মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক ও মানব মুক্তির সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। তার দীর্ঘ ৫২বছর ধরে দেশের মানুষের সেবা করে আসছেন। এই নির্লোভ নিরাহংকার খাটি দেশপ্রেমিক মানুষটি  যোগ্য রাজনৈতিক মর্যাদার দাবী রাখেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে ১৪ দলের মনোনয়নদানের   জন্যে তারা দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর