রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ই-পেপার

শাল্যে যুব সংঘের আয়োজনে ঈদ আনন্দ ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

মোঃ ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ

শাল্যে যুব সংঘের আয়োজনে সর্বস্তরের গ্রামবাসিদের নিয়ে  ঈদ আনন্দ ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাল্যে  ঈদের তৃতীয় দিন শনিবার শাল্যে ঈদগাহ মাঠে সকাল ৯টা হতে  দিন ব্যাপী এ ঈদ আনন্দ ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
 সাংবাদিক মোঃ হাফিজুর রহমান’র পরিচালনায় ও ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক  প্রফেসর আব্দুল ওয়ারেছ, ডাঃ রেহনুমা জেবিন রাখী, মোঃ শাহ জাহান আলী মিটন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির আহমেদ পলাশ , শামছুর রহমান রুবেল।
এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে যুব সংঘের সভাপতি নিয়াজ মাহমুদ সাগর, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান, সদস্য মোঃ আল-আমিন হোসেন, মোঃ রাসেল পারভেজ, মাসুদ রানা,আবুল ফারহা তানভীর, সাকিব হাসান, আব্দুর রহিম, সিয়াম, ওমর ফারুক, জিসানসহ যুব সংঘের সদস্য ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি বলেন,আমার গ্রামের যুব সংঘ এ আনন্দদায়ক আয়োজন করে আমাকে মুগ্ধ করেছে, আগামীতে আরো সুন্দর করে এমন আয়োজন করলে আমার সার্বিক সহযোগিতা থাকবে। গ্রামবাসির উদ্দেশ্য করে বলেন আমাদের গ্রামের আর কি কি উন্নয়ন প্রয়োজন, আমাকে জানালে চেষ্টা  করবো দ্রুত সামাধান করার।সেই সাথে আগামী সংসদ সদস্য নির্বাচনে সাতক্ষীরা সদর ০২ আসনে দলীয়  মনোনয়ন পেতে সবাই কে দোয়া করার আহবান জানান।
ঈদ আনন্দ ক্রিড়া প্রতিযোগিতায় হাঁড়ি ভাঙ্গা, পুকুরে হাঁস ধরা, মোরগ লড়াই, বালিশ ধরা,চকলেট দৌড়, সূচ সুতা,কলাগাছে উঠা,বেলুুন ফুটানোসহ ১৩ টি ইভেন্টে ৪৮ টি পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর