রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফার্নিচার জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ করেছেবিজিবির টহল দল।

রামগড় বিজিবি জোন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগানবাজার এলাকার বরই বাগান নামক স্থানেচোরাচালান আসছে।

আজ রবিবার (২জুলাই) ভোর রাতে বাগান বাজার বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবিঅভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ১৩৫০০০ টাকা।

অপরদিকে সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো বিওপির মুসলিমপুর স্থানে রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনেরনেতৃত্বে পৃথক আরো একটি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ০১ টি ওয়ার ড্রপ, ০৮ টি বক্স খাট, ০৬ টি কাঠের চেয়ারএবং ০১টি ডাইনিং টেবিলসহ বিভিন্ন প্রকার ফার্নিচার আটক আটক করে।আটককৃত বিভিন্ন প্রকার ফার্নিচার হেয়াকো বনবিটঅফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশিসীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহতথাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর