রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ই-পেপার

বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রামগড় ৪৩বিজিবির অধীনস্থ মহামুনি বিওপির আওতাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর ওপর এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল এম এফ মোরশেদ সরোয়ার  এবং বিএসএফ’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ উদয়পুর সেক্টরের কমান্ডার ডিআইজি শেখর গুপ্ত।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে:কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম,পলাশপুর ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. সোহেল আহমদ,যামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম সহ অন্যান্য ব্যাটালিয়নের অধিনায়কগণ। অন্যদিকে উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি শেখর গুপ্তার নেতৃত্বে বিএসএফ ‘র ৯৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণ কুমার লাল সহ ৭ জন উপস্থিত ছিলেন।

সমন্বয় বৈঠক সূত্রে জানা যায়,সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারষ্পারিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর