জামালপুর মেলান্দহের ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল বিতরণ চলমান ।
শনিবার ( ২৪জুন) ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদে ৬৪৩০ জন সুবিধাভোগীর পরিবারের মাঝে দুই দিনে ৩৬৫০ জন সুবিধাভোগীকে এই চাল দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন ঈদ উল আযহা উপলক্ষে পরবর্তী ১ম ধাপের বিতরণ হিসেবে এলাকার অসহায় ও দুস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। ট্যাগ অফিসার নাছির উদ্দিন আব্দুল হামিদ
ইউপি সচিব খলিলুর রহমান খলিলসহ ইউনিয়ন পরিষদের সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।