খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।রামগড় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শুক্রবার (২৩ জুন) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রামগড় উপজেলা আওয়ামী লীগ এর অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয়পতাকা উত্তোলন করা হয় – এরপর উপজেলা প্রশাসন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেদলের নেতা-কর্মীরা । পরে সকাল সাড়ে ৯ টায় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।র্যালিটি রামগড় পৌর শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় সিনেমা হল এলকায় শিল্পী কমিউনিটি হলের সামনে এসে শেষ হয় এবং সেখানেপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড়উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি,রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র রফিকুল আলম কামাল,রামগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,রামগড় উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক,রামগড় পৌরসভার প্যানেল মেয়র শামীমমাহমুদ,রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকো,উপজেলা মহিলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক ফাতেমা খাতুন,রামগড় ১নং ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,রামগড় উপজেলা ছাত্রলীগেরসাবেক সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।