বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে মাসব্যাপী পথচারীদের ফ্রি ইফতার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে ৫টা বাজলেই চাটমোহর উপজেলা শহরের শাহী মসজিদ মোড় ও বাজারের স্টার মোড়ে পথচারী ও ছিন্নমূল মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সামনে আগাতেই দেখা গেল ওই দুটি ভেনুতে ইফতার বিতরণ করছেন। সারাদিন রোজা রাখা পথচারী ও ছিন্নমূল মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করতে এ আয়োজন।

পাবনার চাটমোহরে পবিত্র রমজান উপলক্ষে গরিব-দুঃখী মানুষ পথচারী রোজাদারদের মাঝে পহেলা রমজান থেকে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ করছেন দ্যা রিয়েল জীম ও যুব সমাজ। চাটমোহর পৌর সদরে দুটি ভেনুতে পথচারি, ভ্যানচালক রোজাদারদের মাঝে এই ইফতারি বিতরণ করা হচ্ছে।

জানা যায়, প্রতিদিন প্রায় শতাধিক প্যাকেট শুকনা খাবার ইফতারি ও বোতলজাত পানি দেয়া হয়। ছিন্নমূল মানুষ, পথচারি ও ভ্যানচালক ইফতারীর সময় হলে নিজ হাতে ইফতারি নিয়ে যান।

দ্যা রিয়েল জীমের ব্যবচস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল বলেন, গত বছর থেকে এই ইফতারির আয়োজন করছি। অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষ খাবারের কষ্ট পাবে না। আমাদের সংগঠনের লক্ষ্য আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর