রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

পাবনায় তিন সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের কারণে বিষপানে মুর্শিদা খাতুন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুশিয়া-দরগাবাজার এলাকায় ওই গৃহবধূ বিষপান করেন।
নিহত মুর্শিদা খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকায় বিষপানে আত্মহত্যা করা ওই গৃহবধূ মুর্শিদা খাতুনের স্বামী শহীদুল পেশায় রিকশাচালক। পেশাগত কারণে তিনি ঢাকায় থাকেন। কিছুদিন আগে সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন- এমন খবর এলাকায় চাউর হলে পরিবারের চাপের মুখে পড়েন শহীদুল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া চলছিল। এরই জেরে সবার অগোচরে মঙ্গলবার দুপুরের দিকে বিষপান করেন মুর্শিদা।
বিকেলে বিষয়টি টের পেয়ে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। এসময় মুর্শিদার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পারিবারিক কলহের জেরে বিষপানে মুর্শিদা খাতুন নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা শুনেছি। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।
সেই সঙ্গে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর