সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালিত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ

‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শহীদ মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ওষুধগুলো ব্যবহার সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিক ও জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ডা. প্রিয়াংকার সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  শরিফ বাছেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মো.ইয়াকুব আলী প্রমূখ।
বক্তারা বলেন, এন্টিমাইক্রোবিয়াল ওষুধ বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী ইত্যাদি জীবাণুরোধী ওষুধ, যেমন: এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিভাইরাল ও এন্টিম্যালেরিয়াল ইত্যাদিকে বুঝায়। এ ওষুধগুলো মানুষ, প্রাণী এবং উদ্ভিদে জীবাণু সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে।
আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর