সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

রাণীনগরে ২টি কালভার্ট ভেঙ্গে চলাচলে দূর্ভোগ

সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে কাশিমপুর ইউনিয়নয়ের এনায়েতেপুর বাজার থেকে সর্বরামপুর গ্রাম হয়ে কুজাইল বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়কে দুইটি কালভার্ট ভেঙ্গে দীর্ঘদিন ধরে চরম জনদূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসি।

রাণীনগর এলজিইডি‘র আওয়াতাধীন এ সড়কে এলাকার এনায়েতপুর, সর্বরামপুর, ডাঙ্গাপাড়া, কাশিম হালদারপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন চলাচলের এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সড়ক দূর্ঘটনা ও চলাচলের দূর্ভোগ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত এই দুইটি কালভার্ট সংস্কার বা পূন:নির্মাণ করার দাবি জানিয়েছে স্থাণীয়রা।

উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সর্বরামপুর গ্রামের হামিদুর রহমান, পলাশ হোসেন, এনায়েতপুর গ্রামের জুয়েল হোসেন জানান, এই সড়কের মধ্যে ২টি কালভার্টের মধ্যে একটি গত দুই বাছর আগে সম্পূর্ণ ভেঙ্গে যায়। দূর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেতে স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে মাটি ইট দিয়ে ভরাট করে কোন রকম চলাচল করছে। কিন্তু পানি নিষ্কাসনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশের ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনও হুমকিতে পড়েছে। অপর কালভার্টটির দু‘পাশের মাটি ডেবে ও ভেঙ্গে যাওয়ায় যান-চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।দ্রুত এ দু‘টি কালভার্ট সংস্কার বা পূন:নির্মাণ করা অতি জরুরি।

এব্যাপারে কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মকলেছুর রহমান বাবু বলেন, কালভার্ট দু‘টি ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। কালভার্ট গুলো দ্রুত সংস্কার বা পূন:নির্মাণ না করলে বড় রকমের সড়ক দূর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উপজেলা এলজিইডি‘র প্রকৌশলী মো: ইসমাইল হোসেন বলেন, দ্রুত কালভার্ট দুটি‘র অস্থায়ী পাটাতনের ব্যবস্থা করে পুন:রায় নতুন করে নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর