সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

আগৈলঝাড়ায় ২৫ লাখ টাকা ব্যয়ে সু-দৃশ্য “শহীদ সুকান্ত আবদুল্লাহ পার্কে”র উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৪:৫৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় ২৫ লাখ টাকা ব্যয়ে সু-দৃশ্য “শহীদ সুকান্ত আবদুল্লাহ পার্কে”র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে দোয়া ও মিলাদের মাধ্যমে পার্কের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিানা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
প্রসংগত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর তত্ববধানে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত আর্থিক সহযোগীতা এবং সরকারী আর্থিক সহযোগীতায় ৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে জাতির পিতা ও তার পরিবার সদস্যদের সাথে শহীদ হওয়া মন্ত্রী পুত্র ‘শহীদ সুকান্ত আবদুল্লাহ” এর নাম করণে প্রায় ২৫ লাখ টাকা ব্যায়ে বিভিন্ন রাইডারের মাধ্যমে সু-দৃশ্য শহীদ পার্কটি নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের কোন চিত্ত বিনোদন ও খেলাধুলার সুযোগ ছিল না। এখন ওই সকল শিশুসহ অন্যান্য শিশুরা চিত্ত বিনোদন এবং খেলাধুলার সুযোগ পেয়ে তাদের মানসিক বিকাশ ঘটবে। পার্কটি নির্মাণের জন্য সার্বিক সহযোগীতা করার জন্য তিনি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর