সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

প্রথম বারের মত ঢাকায় হোমিওপ্যাথিক লেখক সম্মেলন ও গ্রন্থ মেলা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ

প্রথম বারের মত ঢাকায় হোমিওপ্যাথিক লেখক সম্মেলন ও গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮, ১৯ নভেম্বর ২০২২ শুক্র ও শনিবার বাংলা একাডেমিতে অনেক জমকালো আয়োজনে হোমিওপ্যাথিক লেখক সম্মেলন ও গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয়েছিল।
এতে বিশিষ্ট হোমিওপ্যাথিক লেখক ও শিক্ষাবিদ ডা. মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে লেখক সম্মেলন ও গ্রন্থ মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডর চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ডাঃ মুহাম্মদ নুরুল হুদা। হোমিওপ্যাথিক লেখক সম্মেলন ও গ্রন্থ মেলা শুভ উদ্বোধন করেছিলেরদন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের প্যানেল চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী।
অনুষ্ঠানের শুরুতে হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশনের আহ্বায়ক ডঃ আহমেদ হোসেন ফারুকী সংগঠনের পরিচিতি ও লেখক সম্মেলনের লেখক পরিচিতি উপস্থাপন করেন।
দুইদিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. কায়েম উদ্দিন এবং দ্বিতীয় দিনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর ফেলো ডা. অপরেশ কুমার ব্যানার্জি। এছাড়াও দেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক লেখক গন মূল্যবান বক্তব্য রাখেন।
এ লেখক সম্মেলন ও বই মেলায় সারাদেশ থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসক,হোমিওপ্যাথিক প্রেমিক,শুভাকাঙ্ক্ষীসহ দেশের সুশীল সমাজগণ উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর