সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার ( ১৯ নভেম্বর) উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ হাসিবুর রহমান হাসিব নিজস্ব অর্থায়নে এলাকার দুস্থ ও অসহায় প্রায় দুইশত নারী পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামসুল আলম। মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধামোর ইউপি সদস্য আলহাজ¦ মোঃ আক্তার হোসেন,শাহীরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মোঃ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মোঃ শাহীরুল ইসলামকে সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করে “ধামোর হাট, মানব কল্যাণ সংগঠন” এর নাম ঘোষনা করা হয়। প্রধান অতিথি বলেন, মানব সেবাই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে দুস্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। এসময় প্রধান অতিথির মাতা হাসিনা খাতুন ও সুবিধাভোগী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর