সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

অভয়নগরে ছানিচক্ষু, ডায়াবেটিসসহ ৬২০ রোগীর চিকৎসা সহায়তায় প্রদান

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১০:২৮ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে বিনামূল্যে ৬২০ জন ছানিচক্ষু রোগী বাছাই ও অপারেশন এবং ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়েছে। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ভবনে এসব রোগী বাছাই সম্পন্ন করা হয়। অসহায়, দরিদ্র বাছাইকৃত রোগীর মধ্যে ৫১৫ জন ছানিচক্ষু এবং ১০৫ জনের ডায়াবেটিস রোগী পরীক্ষা করা হয়। রোগী বাছাই ও সহায়তা প্রদান উপলক্ষে শুক্রবার সকালে একই মহাবিদ্যালয়ের মাঠে রোটারি ক্লাব অব নওয়াপাড়া এবং আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি রোটাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। সম্মানিত অতিথি ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা. মো. বেলাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহবায়ক রোটাঃ পিপি. আব্দুল আজিজ সরদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটাঃ পিপি শাহ্ আব্দুল মুকিত জিলানী, আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ফারহানা আনজুম জেরিন, মোর্শেদ আল মোর্তজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ্ব শাহ জালাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর