সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

৩ বছর পুর্তি নবীনগর পৌরসভার সৌন্দর্য বর্ধনসহ উন্নয়নে – মেয়র এড.শিব শংকর দাস

মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:৫৪ অপরাহ্ণ

পরম করুণাময়ের অশেষ কৃপায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নৌকা প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এ চেয়ারে বসেছি। গত তিন বছরে চেষ্টা করেছি আপনাদের সকল আশা আকাঙ্খা পূরণের জন্য। কতটুকু করতে পেরেছি সেই ভার আমি আপনাদের উপরই দিলাম। নবীনগর পৌরসভার সৌন্দর্যবর্ধনসহ উন্নয়নে সকলের সহযোগিতা চাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়রের তিন বছর পুর্তি উপলক্ষে সোমবার(১৪/১১) রাত ৮ ঘটিকায় পৌরসভার কার্যালয়ে সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময়কালে এই কথাগুলো বলেন মেয়র এড. শিব শংকর দাস। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমার এই তিন বছরে শতভাগ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও স্যানিটেশন নিশ্চিত করতে পেরেছি। বিধবা ভাতা শতভাগ না হলেও আগামী দুই বছরে শতভাগ হয়ে যাবে। পৌর এলাকায় সড়ক বাতি ১০ কি.মি. বিদ্যুৎ লাইন ও  সুপ্রিয় পানির লাইন আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। অবকাঠামো উন্নয়নে ১২৬টি স্কিমে প্রায় ৫০ কোটি টাকার কাজ হয়েছে। ৩৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আগামী দুই বছরে কেন্দ্রীয় কবরস্থান ও মহাশ্মশান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়ন ও শহর সৌন্দর্য বর্ধনে আরো প্রায় ৫০ কোটি টাকার কাজ করা হবে।
সভায় বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সাংবাদিক সঞ্জয় সাহা, জালাল উদ্দীন মনির, আবু কাউসার, সঞ্জয় শীল,মিঠু সূত্রধর ও পিয়াল হাসান রিয়াজ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল কাউন্সিলর,কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর