সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

অভয়নগরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী অফিসার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর