সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী। সোমবার ( ১৪ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌর এলাকার তালতলা হাট রেল স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় আসেন এবং তালতলা হাট এলাকার এক বাড়ি থেকে পানি পান করেন। এবং আবার খুলনার দিকে হাঁটতে থাকেন। পরে দুপুরে খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
নিহত বৃদ্ধার বড় ছেলে মো.বাশার হাসান জানান, তার মা নিলুফা ইয়াসমিন নওয়াপাড়ার প্রফেসর পাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসেন। তিনি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার মা মানসিকভাবে ভারসাম্যহীন এবং কানে কম শুনতে পান।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, তালতলা হাট স্টেশনের সামনে সোমবার দুপুরে নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধার খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, অপমৃত্যুর মামলা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর